ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

কিউই পেসারকে কাইল জেমিসনকে জরিমানা

ads

বাংলাদেশে বিপক্ষের ম্যাচে আইসিসির আচরণবিধির লেভেল ১ ভঙ্গ করায় নিউজিল্যান্ডের ফাস্ট বোলার কাইল জেমিসনকে ম্যাচ ফি-এর ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এ ছাড়াও তার নামের পাশে একটি ডিমেট পয়েন্ট যুক্ত হয়েছে। গত ২৪ মাসে এটি তার দ্বিতীয় অপরাধ।

মঙ্গলবার ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছে। যা আইসিসি আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘন।

বাংলাদেশ ইনিংসের ১৫তম ওভারের খেলা চলছিল তখন। বোলার ছিলেন কাইল জেমিসন। এ সময় তামিমের একটি রিটার্ন ক্যাচ তালুবন্দী করেন জেমিসন। কিন্তু চতুর্থ তথা টিভি আম্পায়ার রিপ্লেতে দেখেন জেমিসনের ক্যাচটি মাটি ছুঁয়েছিল। ফলে তিনি আউট দেননি।

এই সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি জেমিসন। টিভি আম্পায়ারের দিকে রেগেমেগে, কটমট করে ক্ষুব্ধ আচরণ প্রকাশ করেন তিনি।

মাঠের আম্পায়ার ক্রিস গাফানিয়ে এবং ক্রিস ব্রাউন, তৃতীয় আম্পায়ার ওয়েইন নাইটস এবং চতুর্থ কর্মকর্তা অ্যাশ মেহরোত্রা এই অভিযোগ করেছিলেন।বাংলাদেশে বিপক্ষের ম্যাচে আইসিসির আচরণবিধির লেভেল ১ ভঙ্গ করায় নিউজিল্যান্ডের ফাস্ট বোলার কাইল জেমিসনকে ম্যাচ ফি-এর ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এ ছাড়াও তার নামের পাশে একটি ডিমেট পয়েন্ট যুক্ত হয়েছে। গত ২৪ মাসে এটি তার দ্বিতীয় অপরাধ।

মঙ্গলবার ক্রাইস্টচার্চে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্টি প্রকাশ করেছে। যা আইসিসি আচরণবিধির ২.৮ অনুচ্ছেদ লঙ্ঘন।

বাংলাদেশ ইনিংসের ১৫তম ওভারের খেলা চলছিল তখন। বোলার ছিলেন কাইল জেমিসন। এ সময় তামিমের একটি রিটার্ন ক্যাচ তালুবন্দী করেন জেমিসন। কিন্তু চতুর্থ তথা টিভি আম্পায়ার রিপ্লেতে দেখেন জেমিসনের ক্যাচটি মাটি ছুঁয়েছিল। ফলে তিনি আউট দেননি।

এই সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি জেমিসন। টিভি আম্পায়ারের দিকে রেগেমেগে, কটমট করে ক্ষুব্ধ আচরণ প্রকাশ করেন তিনি।

মাঠের আম্পায়ার ক্রিস গাফানিয়ে এবং ক্রিস ব্রাউন, তৃতীয় আম্পায়ার ওয়েইন নাইটস এবং চতুর্থ কর্মকর্তা অ্যাশ মেহরোত্রা এই অভিযোগ করেছিলেন।

ads
ads
ads

Our Facebook Page